দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল আমিন।
নিহতরা হলেন- ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) ও একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
পুলিশ জানিয়েছে, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলযোগে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিল। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার আসছিল।
স্থানীয়দের বরাতে আরিফুল আমিন বলেন, ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি বাস একই দিকগামী মোটরসাইকেল ও ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়ে। এতে বাসটির ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই আরোহী আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিহতের লাশ হাসপাতালে রয়েছে এবং ঘটনার ব্যাপারে স্বজনদের খবর পৌঁছানো হয়েছে বলে জানান আরিফুল আমিন।
আরএ